ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইরান-ইসরায়েল সংঘাত পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

ইরান-ইসরায়েল সংঘাত দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান।


নতুন এই সংকটসহ পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাইকে এক সাথে কাজ করবেন বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অডিটোরিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন নব নির্বাচিত সভাপতি।


এসময় তিনি বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। যেকোনো অভিযোগ জমা দেয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। শিল্পের সাথে সবাইকে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑